Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
PLC ও PLC প্রোগ্রামিং কি?
Programmable Logic Controller বা PLC হল এমন একটি যান্ত্রিক ডিভাইস যার সাহায্যে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়। এটি একটি ইন্ডাষ্ট্রিয়াল কম্পিউটার কন্ট্রোল সিস্টেম যা ক্রমাগতভাবে ইনপুট ডিভাইসের অবস্থা পর্যবেক্ষণ করে এবং কন্ট্রোলারের কাস্টম প্রোগ্রামের উপর ভিত্তি করে আউটপুট ডিভাইসের অবস্থRead more
Programmable Logic Controller বা PLC হল এমন একটি যান্ত্রিক ডিভাইস যার সাহায্যে অতি সহজেই অন্যান্য যন্ত্র কন্ট্রোল করা যায়। এটি একটি ইন্ডাষ্ট্রিয়াল কম্পিউটার কন্ট্রোল সিস্টেম যা ক্রমাগতভাবে ইনপুট ডিভাইসের অবস্থা পর্যবেক্ষণ করে এবং কন্ট্রোলারের কাস্টম প্রোগ্রামের উপর ভিত্তি করে আউটপুট ডিভাইসের অবস্থা কি হবে তার সিদ্ধান্ত প্রদান করে।ডিক মর্লি (Dick Morley) ১৯৬৯ সালে প্রথম পি এল সি আবিস্কার করেন, যার মডেল ছিল 084.
See lessক্যামেরার ISO কি?
আমরা জানি সচরাচর ISO হচ্ছে International Organization for Standardization। কিন্তু ক্যামেরায় ব্যবহৃত ISO হল ফিল্ম বা সেন্সরের আলোক সংবেদনশীলতা। একটি মান সম্মত নিখুঁত ছবি তুলতে হলে ক্যামেরায় যে তিনটি ফ্যাক্টরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা হল: ১) অ্যাপারচার (F) ২) শাটার স্পীড ৩) ইমেজ সেন্সরের sensitiRead more
আমরা জানি সচরাচর ISO হচ্ছে International Organization for Standardization। কিন্তু ক্যামেরায় ব্যবহৃত ISO হল ফিল্ম বা সেন্সরের আলোক সংবেদনশীলতা। একটি মান সম্মত নিখুঁত ছবি তুলতে হলে ক্যামেরায় যে তিনটি ফ্যাক্টরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা হল:
১) অ্যাপারচার (F)
২) শাটার স্পীড
৩) ইমেজ সেন্সরের sensitivity(সংবেদনশীলতা) ISO
ISO একটি সাংখ্যিক স্কেল যেটার সাহায্যে আলোর সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন- ৪০০ ISO তে তোলা ছবি ২০০ ISO তে তোলা ছবি অপেক্ষা দিগুণ উজ্জ্বল হবে। মূলত: বিষয়বস্তুর উপর আপতিত আলোর উপর ভিত্তি করে প্রয়োজনীয় ISO এর মান সেট করতে হয়। বিষয়বস্তু অধিক উজ্জ্বল হলে সেখানে কম ISO এবং বিষয়বস্তু কম উজ্জ্বল হলে সেখানে বেশী ISO সেট করতে হয়। অধিক ISO তে তোলা ছবির নয়েজ (noise) বেড়ে যায়। তবে বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতার কারণে সেটি আধুনিক ক্যামেরাগুলিতে অনেকাংশেই কমে এসেছে।
See lessকিছু বই এর শেষে কেন ফাঁকা পৃষ্ঠা রাখে?
যে কারণে বইয়ের শেষে কিছু খালি পৃষ্টা থাকে তার কারণ নিম্নে সংক্ষিপ্ত আকারে ব্যখ্যা করার চেষ্টা করলাম : আন্তর্জাতিকভাবে সাধারণত এটি একটি মুদ্রণ কৌশল। ব্যবসায়িক কারণে কোন একটি বই ছাপানোর সময় সাধারণত বড় কাগজে ছাপাতে হয়। এরকম একটি কাগজে সাধারণত ৮ ,১৬ বা ৩২ টি পৃষ্টা ছাপানো হয়ে থাকে। পরবর্তীতে এটিকে যখন বRead more
যে কারণে বইয়ের শেষে কিছু খালি পৃষ্টা থাকে তার কারণ নিম্নে সংক্ষিপ্ত আকারে ব্যখ্যা করার চেষ্টা করলাম :
আন্তর্জাতিকভাবে সাধারণত এটি একটি মুদ্রণ কৌশল। ব্যবসায়িক কারণে কোন একটি বই ছাপানোর সময় সাধারণত বড় কাগজে ছাপাতে হয়। এরকম একটি কাগজে সাধারণত ৮ ,১৬ বা ৩২ টি পৃষ্টা ছাপানো হয়ে থাকে। পরবর্তীতে এটিকে যখন বাধাঁনোর কাজে ভাঁজ করা হয় তখন এগুলো এক একটি গুচ্ছে পরিণত হয় এবং এরকম একাধিক গুচ্ছের সমন্বয়ে তৈরী হয় একটি পূর্ণাঙ্গ বই। এবার ধরুন ১০ টি গুচ্ছ নিয়ে তৈরী একটি বই যার প্রতিটি গুচ্ছে ৩২টি পৃষ্টা আছে অর্থাৎ মোট পৃষ্টা সংখ্যা হল ১০ x ৩২ = ৩২০ পৃষ্টা। কিন্ত বইয়ের লিখিত বা মুদ্রিত মোট পৃষ্টা সংখ্যা হল ৩১৭। সুতরাং অবশিষ্ট ৩ পৃষ্টা খালি থেকে যাবে।
See less