Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি?
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন এর অর্থ হলো- "আমরা আল্লাহর এবং অবশ্যই আমরা আল্লাহর দিকে ফিরে যাব।" এই আরবি ( إنا لله وإنا إليه راجعون )আয়াতটি সাধারণত কোন বিপদ বা শোকের সময় বলা হয়ে থাকে। এটি আল্লাহর প্রতি বিশ্বাস এবং তাঁর নিকট ফিরে যাওয়ার স্বীকৃতি। একটু বিশদভাবে, এর অর্থ - ইন্না লিল্লাহি (إِنRead more
যাকাত কাকে বলে?
যাকাত শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ বৃদ্ধি ও পবিত্রতা। ইসলামি অর্থনীতির পরিভাষায় ঋণ ও যাবতীয় প্রয়োজন নির্বাহরে পর বছরান্তে যদি কমপক্ষে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য কিংবা তার সমপরিমাণ অর্থ-সম্পদ থাকে, তবে উক্ত ধন-সম্পদের শতকরা আড়াই ভাগ আল্লাহর নির্দেশিত পথে প্রদান করাকে যাকাত বলে।

See lessযাকাত শব্দের অর্থ কি
যাকাত শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ বৃদ্ধি ও পবিত্রতা।
যাকাত শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ বৃদ্ধি ও পবিত্রতা।
See lessবর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয়?
কোনো মুসলমানের কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর বর্তমান বাজারমূল্য পরিমাণ টাকা এবং এই টাকায় এক বছর অতিবাহিত হলে যাকাত ফরজ হবে।
কোনো মুসলমানের কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর বর্তমান বাজারমূল্য পরিমাণ টাকা এবং এই টাকায় এক বছর অতিবাহিত হলে যাকাত ফরজ হবে।
See lessযাকাত দেওয়ার নিয়মগুলো কি কি ?
নগদ টাকার ক্ষেত্রে মোট টাকার ২.৫ শতাংশ যাকাত দিতে হয়। ১ লাখ টাকায় যাকাত কত বা ১ লাখ টাকায় যাকাতের পরিমাণ হচ্ছে ২৫০০ টাকা। ধরুন কারো কাছে যদি নগদ অর্থ ২ লক্ষ টাকার মতো থেকে থাকে তাহলে তাকে মোট টাকার ২.৫ শতাংশ হারে যাকাত দিলে ৫০০০ টাকা যাকাত দিতে হবে। এইভাবে সাধারণত যাকাতের নগদ টাকার উপর হিRead more
নগদ টাকার ক্ষেত্রে মোট টাকার ২.৫ শতাংশ যাকাত দিতে হয়। ১ লাখ টাকায় যাকাত কত বা ১ লাখ টাকায় যাকাতের পরিমাণ হচ্ছে ২৫০০ টাকা।
ধরুন কারো কাছে যদি নগদ অর্থ ২ লক্ষ টাকার মতো থেকে থাকে তাহলে তাকে মোট টাকার ২.৫ শতাংশ হারে যাকাত দিলে ৫০০০ টাকা যাকাত দিতে হবে। এইভাবে সাধারণত যাকাতের নগদ টাকার উপর হিসাব হয়ে থাকে।
নিসাবের পরিমাণ কমপক্ষে সাড়ে সাত তলা সোনা ও সাড়ে ৫২ তলা রুপার সমপরিমাণ অর্থ। নগদ অর্থে যাকাত দিতে হলে সোনা অথবা রুপার হিসাবে দিতে হয়। যাকাতের পরিমাণ হয়ে থাকে সম্পদের ৪০ ভাগের ২.৫%।
See lessযাকাত ফরজ হওয়ার শর্তসমূহ কি কি?
যাকাত ফরজ হওয়ার শর্তসমূহ : ১. মুসলমান হওয়া। কাফেরের উপর যাকাত ফরজ নয়। ২. বালেগ হওয়া। নাবালেগের উপর যাকাত ফরজ নয়। ৩. নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ, বা সাড়ে বায়ান্ন তোলা রুপা,কিংবা সমপরিমাণ মূল্যের নগদ টাকা বা ব্যবসার মালের মালিক হওয়া। ৪. স্বাধীন বা মুক্ত হওয়া। দাস-দাসীরRead more
যাকাত ফরজ হওয়ার শর্তসমূহ :
১. মুসলমান হওয়া। কাফেরের উপর যাকাত ফরজ নয়।
২. বালেগ হওয়া। নাবালেগের উপর যাকাত ফরজ নয়।
৩. নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ, বা সাড়ে বায়ান্ন তোলা রুপা,কিংবা সমপরিমাণ মূল্যের নগদ টাকা বা ব্যবসার মালের মালিক হওয়া।
৪. স্বাধীন বা মুক্ত হওয়া। দাস-দাসীর উপর যাকাত ফরজ নয়।
৫. জ্ঞানী ও বিবেক সম্পন্ন হওয়া। সর্বদা যে পাগল থাকে তার নেসাব পরিমাণ মাল থাকলেও তার উপর যাকাত ফরজ নয়।
৬. নেসাব পরিমাণ মাল নিত্য প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত হওয়া।
৭. মালের উপর পূর্ণ মালিকানা থাকা। অসম্পূর্ণ মালিকানার উপর যাকাত ফরজ হয় না।
See lessকত ভরি স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে?
কোনো মুসলমানের কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর বর্তমান বাজারমূল্য পরিমাণ টাকা এবং এই টাকায় এক বছর অতিবাহিত হলে যাকাত ফরজ হবে।
কোনো মুসলমানের কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর বর্তমান বাজারমূল্য পরিমাণ টাকা এবং এই টাকায় এক বছর অতিবাহিত হলে যাকাত ফরজ হবে।
See less১ লাখ টাকায় যাকাত কত হবে ?
জাকাতের পরিমাণ হলো প্রতি ৪০ টাকায় ১ টাকা বা ৪০ ভাগের ১ ভাগ। ১০০ টাকায় আড়াই টাকা বা শতকরা আড়াই শতাংশ। এক হাজার টাকায় পঁচিশ টাকা। এক লাখ টাকায় আড়াই হাজার টাকা।
জাকাতের পরিমাণ হলো প্রতি ৪০ টাকায় ১ টাকা বা ৪০ ভাগের ১ ভাগ। ১০০ টাকায় আড়াই টাকা বা শতকরা আড়াই শতাংশ। এক হাজার টাকায় পঁচিশ টাকা। এক লাখ টাকায় আড়াই হাজার টাকা।
See lessবদর দিবস কখন?
ঐতিহাসিক বদর দিবস ১৭ রমজান। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’। ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ যুদ্ধ। মুসলিম ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্Read more
ঐতিহাসিক বদর দিবস ১৭ রমজান। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’। ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ যুদ্ধ। মুসলিম ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
See less২০২৫ সালের রমজান কত তারিখে এবং ঈদ কত তারিখ?
আগামী ২ মার্চ ২০২৫ রোববার ১৪৪৬ হিজরী সনের ১ম রমজান এবং ৩১ মার্চ ২০২৫ সোমবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্টিত হবে। রোজার নিয়ত ও ইফতারের দোয়া রমজান মাসে রোজা পালনের জন্য সেহরি ও ইফতার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রোজার নিয়ত করাও অপরিহার্য। তবে, মুখে উচ্চারণ করা জরুরি নয়, বরং মনে নিয়ত করলেই যথেষ্ট। রোজার নিয়ত (আরRead more
আগামী ২ মার্চ ২০২৫ রোববার ১৪৪৬ হিজরী সনের ১ম রমজান এবং ৩১ মার্চ ২০২৫ সোমবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্টিত হবে।
রোজার নিয়ত ও ইফতারের দোয়া
রমজান মাসে রোজা পালনের জন্য সেহরি ও ইফতার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রোজার নিয়ত করাও অপরিহার্য। তবে, মুখে উচ্চারণ করা জরুরি নয়, বরং মনে নিয়ত করলেই যথেষ্ট।
রোজার নিয়ত (আরবি)
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়তের বাংলা উচ্চারণ
নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজার নিয়তের অর্থ
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা করছি। তুমি আমার পক্ষ থেকে এই রোজা কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
ইফতারের দোয়া
ইফতারের দোয়া (আরবি)
بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
ইফতারের দোয়ার বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
ইফতারের দোয়ার অর্থ
হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।
রমজান মাস ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির মাস। তাই যথাযথভাবে সাহরি ও ইফতার করা এবং রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো উচিত। আল্লাহ আমাদের সকলের রোজা কবুল করুন। আমিন!
See less