Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি কী?
অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হচ্ছে মাথাপিছু মোট জাতীয় আয় বৃদ্ধি।
অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হচ্ছে মাথাপিছু মোট জাতীয় আয় বৃদ্ধি।
See lessঅর্থনীতি কাকে বলে?
মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলি এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের সমন্বয় সাধন সম্পর্কিত বিজ্ঞানকে অর্থনীতি বলে।
মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলি এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের সমন্বয় সাধন সম্পর্কিত বিজ্ঞানকে অর্থনীতি বলে।
See lessমুক্ত বাজার অর্থনীতি কাকে বলে?
সাধারণত কোনো বাধা-বিপত্তি প্রতিকূলতা ছাড়াই একটি দেশের ভেতরে ও বাইরে যে কোনো ধরনের পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের সুবিধা বা নিয়মকানুন অব্যাহত রাখাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। এই বাজারে অবাধ প্রতিযোগিতা ও পণ্যের উপস্থিতিতে পণ্যের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো, আমদানি-রপRead more
সাধারণত কোনো বাধা-বিপত্তি প্রতিকূলতা ছাড়াই একটি দেশের ভেতরে ও বাইরে যে কোনো ধরনের পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের সুবিধা বা নিয়মকানুন অব্যাহত রাখাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতি।
এই বাজারে অবাধ প্রতিযোগিতা ও পণ্যের উপস্থিতিতে পণ্যের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো, আমদানি-রপ্তানির মাঝে কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকতে পারবে না। যে কোনো দ্রব্য যখন খুশি আমদানি-রপ্তানি করা যাবে। এর উদ্দেশ্য হচ্ছে ভোক্তারা যেন বাজারে সঠিক পণ্য সঠিক পরিমাণে পায়। এর পেছনে আরেকটি উদ্দেশ্য হলো, দেশীয় পণ্যের সঙ্গে উন্নত পণ্যের সংমিশ্রণ ও জনপ্রিয়তা বাড়ানো। সরকার কোনো বিশেষ পণ্যের দর বা মূল্য নির্ধারণ করে দেবে না। রপ্তানি বাণিজ্য হবে অবাধ ও নিয়ন্ত্রণমুক্ত। উৎপাদন ও বাণিজ্যের কাজে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহ ও সুযোগ-সুবিধা দিতে হবে। মূলত বাজারই হচ্ছে মুক্তবাজার অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। এক্ষেত্রে বাজার থাকে অসংখ্য এবং প্রতিযোগিতামূলক। মুক্তবাজার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রতিযোগিতা।
See lessধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে কী বোঝায় ?
ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিমালিকানাধীন। উদ্যোগ গ্রহণে ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধ স্বাধীনতার অধিকারী। অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন, শ্রমিক শোষণ ইত্যাদি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য।

See lessবাজার ভারসাম্য কি (ব্যষ্টিক অর্থনীতি)?
বাজার ভারসাম্য বলতে বাজারে ভারসাম্য দাম ও পরিমাণ বোঝায়। আমরা জানি যে, ভারসাম্য বলতে চাহিদা এবং যোগানের সমতাকে বোঝায়। আর এই চাহিদা এবং যোগানের সমতাতেই বাজারে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা হয়। বাজারে ক্রেতা এবং বিক্রেতা থাকে। ক্রেতা চায় কম দামে ক্রয় করতে এবং বিক্রেতা চায় বেশি দামে বিক্রি করতে।Read more
বাজার ভারসাম্য বলতে বাজারে ভারসাম্য দাম ও পরিমাণ বোঝায়। আমরা জানি যে, ভারসাম্য বলতে চাহিদা এবং যোগানের সমতাকে বোঝায়। আর এই চাহিদা এবং যোগানের সমতাতেই বাজারে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা হয়।
বাজারে ক্রেতা এবং বিক্রেতা থাকে। ক্রেতা চায় কম দামে ক্রয় করতে এবং বিক্রেতা চায় বেশি দামে বিক্রি করতে। উভয়পক্ষের দরকষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দাম ও পরিমাণ নির্ধারণ করা হয়। ফলে এই নির্দিষ্ট দামেই যে পরিমাণ ক্রয় করতে চায় এবং যে পরিমাণ বিক্রি করতে চায় তার একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমন অবস্থাকেই বাজার ভারসাম্য বলা হয়।
See lessবাংলাদেশে কতটি চা বাগান রয়েছে?
বর্তমানে বাংলাদেশে ১৬৮টি বাণিজ্যিক চা বাগান রয়েছে ।
বর্তমানে বাংলাদেশে ১৬৮টি বাণিজ্যিক চা বাগান রয়েছে ।
See lessবাংলাদেশ চা উৎপাদনে কততম?
চা উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দশম।
চা উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দশম।
See lessবাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত?
বাংলাদেশ চা বোর্ড নাসিরাবাদ, চট্টগ্রাম অবস্থিত।
বাংলাদেশ চা বোর্ড নাসিরাবাদ, চট্টগ্রাম অবস্থিত।
See lessকত ধরনের চা আছে ?
বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে জানা যায় , পৃথিবীতে এখন পর্যন্ত মোট ২০ হাজারেরও অধিক ধরনের চা আছে!
বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে জানা যায় , পৃথিবীতে এখন পর্যন্ত মোট ২০ হাজারেরও অধিক ধরনের চা আছে!
See lessসবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশ?
বিশ্বের বৃহত্তম চা রপ্তানিকারক দেশ চীন । এটি ২.৪ মিলিয়ন টন চা উৎপাদন করে।
বিশ্বের বৃহত্তম চা রপ্তানিকারক দেশ চীন । এটি ২.৪ মিলিয়ন টন চা উৎপাদন করে।
See less