Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
অর্থনীতিতে অভাব বলতে কী বোঝায় ?
সাধারণ অর্থে অভাব বলতে আর্থিক অনটনকে বোঝায় । কিন্তু অর্থনীতিতে অভাব শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় । অর্থনীতিতে কোন কিছু পাওয়া বা কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে । বস্তুতপক্ষে, মানুষের বেঁচে থাকার প্রয়োজনেই অভাবের উদ্ভব। আর অভাব পূরণের জন্য নানাবিধ অর্থনৈতিক কর্মকান্ড গৃহীত হচ্ছে । মূলত:Read more
সাধারণ অর্থে অভাব বলতে আর্থিক অনটনকে বোঝায় । কিন্তু অর্থনীতিতে অভাব শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় । অর্থনীতিতে কোন কিছু পাওয়া বা কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে । বস্তুতপক্ষে, মানুষের বেঁচে থাকার প্রয়োজনেই অভাবের উদ্ভব। আর অভাব পূরণের জন্য নানাবিধ অর্থনৈতিক কর্মকান্ড গৃহীত হচ্ছে । মূলত: মানুষের সর্বপ্রকার অর্থনৈতিক কার্যাবলির পেছনে রয়েছে অভাববোধ ।
See lessঅর্থনীতিতে প্রচ্ছন্ন বেকারত্ব বলতে কী বোঝায়?
প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। যেমন ধরা যাক, একজন কৃষকের দুই বিঘা জমি আছে। সে একাই ওই জমিতে চাষ করে এবং নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করে। এখন যদি তার দুই ছেলে বাবার সঙ্গে ওই জমিতে চাষের কাজে নিযুক্ত হয়, তাহলে আপাতদৃষ্টিতে মনে হবে তিনজন লোক কাজে নিযুক্Read more
প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য বিশিষ্ট লোককে প্রচ্ছন্ন বেকার বা ছদ্মবেশী বেকার বলে। যেমন ধরা যাক, একজন কৃষকের দুই বিঘা জমি আছে। সে একাই ওই জমিতে চাষ করে এবং নির্দিষ্ট পরিমাণ ফসল উৎপাদন করে। এখন যদি তার দুই ছেলে বাবার সঙ্গে ওই জমিতে চাষের কাজে নিযুক্ত হয়, তাহলে আপাতদৃষ্টিতে মনে হবে তিনজন লোক কাজে নিযুক্ত রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাবে ওই কৃষক একা যা উৎপাদন করত দুই ছেলেসহ উৎপাদনের পরিমাণও একই হচ্ছে , অতএব দেখা যাচ্ছে, অতিরিক্ত দুজন লোকের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য। এর কারণ হলো তিনজন লোক একজনের কাজকে ভাগ করে নিচ্ছে। সুতরাং এই দুজন শ্রমিককে প্রচ্ছন্ন বেকার বলে অভিহিত করা হয়। তাহলে প্রচ্ছন্ন বেকারত্ব হলো সেই অবস্থা, যেখানে শ্রমিক আপাতদৃষ্টিতে কাজ করছে বলে মনে হয়, কিন্তু তার প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য ।।
See lessব্লু ইকোনমি কাকে বলে?
সার্বিকভাবে নীল (Blue) ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বলতে, সাগরে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার এবং এর টেকসই উন্নয়নের নীতিকে বুঝায়। এছাড়া সমুদ্রের যাবতীয় সম্পদ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং কর্মক্ষেত্রের লক্ষ্যে যাবতীয় অর্থনীতিক উন্নয়ন করাই এর মূল উদ্দেশ্য।
সার্বিকভাবে নীল (Blue) ইকোনমি বা সমুদ্র অর্থনীতি বলতে, সাগরে বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার এবং এর টেকসই উন্নয়নের নীতিকে বুঝায়। এছাড়া সমুদ্রের যাবতীয় সম্পদ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং কর্মক্ষেত্রের লক্ষ্যে যাবতীয় অর্থনীতিক উন্নয়ন করাই এর মূল উদ্দেশ্য।
See lessঅর্থনীতিতে অদৃশ্য হস্ত কী?
সংজ্ঞা: অদৃশ্য বাজার শক্তি যা একটি মুক্ত বাজারে পণ্যের চাহিদা এবং সরবরাহকে স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য অর্জনে সহায়তা করে অদৃশ্য হাত। বর্ণনা: অদৃশ্য হাত শব্দটি অ্যাডাম স্মিথ তার বই 'The Wealth of Nations'-এ চালু করেছিলেন। তিনি ধরে নিয়েছিলেন যে একটি অর্থনীতি একটি মুক্ত বাজারের দৃশ্যে ভালভাবে কাজ করতেRead more
সংজ্ঞা: অদৃশ্য বাজার শক্তি যা একটি মুক্ত বাজারে পণ্যের চাহিদা এবং সরবরাহকে স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য অর্জনে সহায়তা করে অদৃশ্য হাত।
বর্ণনা: অদৃশ্য হাত শব্দটি অ্যাডাম স্মিথ তার বই ‘The Wealth of Nations’-এ চালু করেছিলেন।
তিনি ধরে নিয়েছিলেন যে একটি অর্থনীতি একটি মুক্ত বাজারের দৃশ্যে ভালভাবে কাজ করতে পারে যেখানে প্রত্যেকে তার নিজের স্বার্থে কাজ করবে।
তিনি ব্যাখ্যা করেছিলেন যে একটি অর্থনীতি তুলনামূলকভাবে কাজ করবে এবং ভালভাবে কাজ করবে যদি সরকার মানুষকে নিজেদের মধ্যে অবাধে ক্রয়-বিক্রয় করতে একা ছেড়ে দেয়। তিনি পরামর্শ দেন যে যদি মানুষকে অবাধে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়, তবে বাজারে উপস্থিত স্বার্থান্বেষী ব্যবসায়ীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে, একটি অদৃশ্য হাতের সাহায্যে বাজারকে ইতিবাচক আউটপুটের দিকে নিয়ে যাবে।
একটি মুক্ত বাজারের দৃশ্যে যেখানে সরকার কর্তৃক আরোপিত কোনো প্রবিধান বা নিষেধাজ্ঞা নেই, কেউ যদি কম চার্জ নেয়, গ্রাহক তার কাছ থেকে কিনবেন। অতএব, আপনাকে আপনার দাম কমাতে হবে বা আপনার প্রতিযোগীর চেয়ে ভাল কিছু অফার করতে হবে। যখনই পর্যাপ্ত লোকের চাহিদা হবে, তখনই তা বাজার দ্বারা সরবরাহ করা হবে এবং সবাই খুশি হবে। বিক্রেতা সঠিক মূল্য পাচ্ছেন এবং ক্রেতা পছন্দসই মূল্যে আরও ভাল পণ্য পাবেন।
See lessব্যষ্টিক অর্থনীতি কাকে বলে ?
অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথকভাবে আলোচনা করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি (Micro Economics) বলে। অর্থনীতিবিদ Henderson এবং Quandt-এর মতে, "ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যকলাপের আলোচনা।"
অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথকভাবে আলোচনা করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি (Micro Economics) বলে।
অর্থনীতিবিদ Henderson এবং Quandt-এর মতে, “ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যকলাপের আলোচনা।”
See lessঅর্থনীতি কাকে বলে?
মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলি এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের সমন্বয় সাধন সম্পর্কিত বিজ্ঞানকে অর্থনীতি বলে।
মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলি এবং সীমিত সম্পদ ও অসীম অভাবের সমন্বয় সাধন সম্পর্কিত বিজ্ঞানকে অর্থনীতি বলে।
See lessমুক্ত বাজার অর্থনীতি কাকে বলে?
সাধারণত কোনো বাধা-বিপত্তি প্রতিকূলতা ছাড়াই একটি দেশের ভেতরে ও বাইরে যে কোনো ধরনের পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের সুবিধা বা নিয়মকানুন অব্যাহত রাখাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। এই বাজারে অবাধ প্রতিযোগিতা ও পণ্যের উপস্থিতিতে পণ্যের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো, আমদানি-রপRead more
সাধারণত কোনো বাধা-বিপত্তি প্রতিকূলতা ছাড়াই একটি দেশের ভেতরে ও বাইরে যে কোনো ধরনের পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের সুবিধা বা নিয়মকানুন অব্যাহত রাখাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতি।
এই বাজারে অবাধ প্রতিযোগিতা ও পণ্যের উপস্থিতিতে পণ্যের দাম নির্ধারিত হয়। মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো, আমদানি-রপ্তানির মাঝে কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকতে পারবে না। যে কোনো দ্রব্য যখন খুশি আমদানি-রপ্তানি করা যাবে। এর উদ্দেশ্য হচ্ছে ভোক্তারা যেন বাজারে সঠিক পণ্য সঠিক পরিমাণে পায়। এর পেছনে আরেকটি উদ্দেশ্য হলো, দেশীয় পণ্যের সঙ্গে উন্নত পণ্যের সংমিশ্রণ ও জনপ্রিয়তা বাড়ানো। সরকার কোনো বিশেষ পণ্যের দর বা মূল্য নির্ধারণ করে দেবে না। রপ্তানি বাণিজ্য হবে অবাধ ও নিয়ন্ত্রণমুক্ত। উৎপাদন ও বাণিজ্যের কাজে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহ ও সুযোগ-সুবিধা দিতে হবে। মূলত বাজারই হচ্ছে মুক্তবাজার অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু। এক্ষেত্রে বাজার থাকে অসংখ্য এবং প্রতিযোগিতামূলক। মুক্তবাজার অর্থনীতির মূল চালিকাশক্তি হলো প্রতিযোগিতা।
See lessধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে কী বোঝায় ?
ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিমালিকানাধীন। উদ্যোগ গ্রহণে ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধ স্বাধীনতার অধিকারী। অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন, শ্রমিক শোষণ ইত্যাদি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য।
ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ ব্যক্তিমালিকানাধীন। উদ্যোগ গ্রহণে ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধ স্বাধীনতার অধিকারী। অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন, শ্রমিক শোষণ ইত্যাদি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য।
See lessবাজার ভারসাম্য কি (ব্যষ্টিক অর্থনীতি)?
বাজার ভারসাম্য বলতে বাজারে ভারসাম্য দাম ও পরিমাণ বোঝায়। আমরা জানি যে, ভারসাম্য বলতে চাহিদা এবং যোগানের সমতাকে বোঝায়। আর এই চাহিদা এবং যোগানের সমতাতেই বাজারে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা হয়। বাজারে ক্রেতা এবং বিক্রেতা থাকে। ক্রেতা চায় কম দামে ক্রয় করতে এবং বিক্রেতা চায় বেশি দামে বিক্রি করতে।Read more
বাজার ভারসাম্য বলতে বাজারে ভারসাম্য দাম ও পরিমাণ বোঝায়। আমরা জানি যে, ভারসাম্য বলতে চাহিদা এবং যোগানের সমতাকে বোঝায়। আর এই চাহিদা এবং যোগানের সমতাতেই বাজারে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ করা হয়।
বাজারে ক্রেতা এবং বিক্রেতা থাকে। ক্রেতা চায় কম দামে ক্রয় করতে এবং বিক্রেতা চায় বেশি দামে বিক্রি করতে। উভয়পক্ষের দরকষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দাম ও পরিমাণ নির্ধারণ করা হয়। ফলে এই নির্দিষ্ট দামেই যে পরিমাণ ক্রয় করতে চায় এবং যে পরিমাণ বিক্রি করতে চায় তার একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এমন অবস্থাকেই বাজার ভারসাম্য বলা হয়।
See lessব্যষ্টিক অর্থনীতি কাকে বলে
ব্যষ্টিক অর্থনীতি বা ক্ষুদ্র অর্থনীতি হল- অর্থনীতির এমন একটি মৌল শাখা যাতে ভোক্তা, উৎপাদক ও শিল্পের একক আচরণ যেমন- ব্যক্তিগত মজুরি, ব্যক্তিগত আয় ইত্যাদি আলোচনা করা হয়। অর্থাৎ অর্থশাস্ত্রের যে অংশে ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ভোগ ও উপযোগ, উৎপাদন, মূল্য, মুনাফা ইত্যাদির নিয়ামক নিয়ে পৃথক পৃথক ভRead more
ব্যষ্টিক অর্থনীতি বা ক্ষুদ্র অর্থনীতি হল- অর্থনীতির এমন একটি মৌল শাখা যাতে ভোক্তা, উৎপাদক ও শিল্পের একক আচরণ যেমন- ব্যক্তিগত মজুরি, ব্যক্তিগত আয় ইত্যাদি আলোচনা করা হয়।
অর্থাৎ অর্থশাস্ত্রের যে অংশে ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ভোগ ও উপযোগ, উৎপাদন, মূল্য, মুনাফা ইত্যাদির নিয়ামক নিয়ে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে থাকে।
See less